মালদা

স্ত্রীকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল স্বামীর

স্ত্রীকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে বাঁশের আঘাতে মৃত্যু স্বামীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবাড়ি অঞ্চলের বেহুলা কলোনি এলাকায়। মৃতের নাম কর্ণ মণ্ডল(৩২)। তাঁর স্ত্রীর নাম অঞ্জলি মণ্ডল। ঘটনায় শোকের ছায়া পরিবারে।    

উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখ মঙ্গলবাড়ি অঞ্চলের বেহুলা কলোনি এলাকায় দুই যুবক বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা অঞ্জলি মণ্ডলের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই অঞ্জলির চিৎকার চেঁচামেচি শুনে ঘরে থাকা তাঁর স্বামী কর্ণ মণ্ডল বাইরে বেরি দেখে তাঁর স্ত্রীকে ওই গ্রামেরই দুই যুবক ধরে রেখেছে। সে তাদেরকে বাধা দিলে ঘটনাস্থলে পড়ে থাকা একটি বাঁশ দিয়ে কর্ণ মণ্ডলের মাথায় আঘাত করে ওই দুই যুবক। এরপর বাঁশের আঘাতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে কর্ণ মণ্ডল। স্থানীয়রা ছতে আসতেই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহত কর্ণ মণ্ডলকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এরপর সেখানে চিকিৎসাধীন ছিল কর্ণ মণ্ডল। 

    গতকাল রাতে ১১ ডিসেম্বর হাসপাতালেই মৃত্যু হয় কর্ণ মণ্ডলের। তাঁর স্ত্রী অঞ্জলি মণ্ডল মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঋজু রজক, রাজু মণ্ডল নামে দুই যুবকের বিরুদ্ধে। গতকাল রাতে অভিযুক্তদের বাড়ি থেকে মালদা থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ওই দুই যুবককে। আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। 

    স্থানীয় পঞ্চায়েত মেম্বার জানান, এমন ঘটনা সত্যিই নিন্দনীয়। আমরা সকলেই ওই দুই যুবকের কঠোর শাস্তি চায়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/z-yL2PRGx5c